যেহেতু দল করি, সে কারণে আমাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো ঘোষণা বিএনপি নেতার।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন রংপুর সিটি করপোরেশনের বিএনপি নেতা কাওছার জামান বাবলা। এর জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনও ডেকেছেন তিনি। তবে গত কয়েকদিন ধরে নির্বাচনে অংশ নেওয়ার প্রকট ইঙ্গিত দিলেও সংবাদ সম্মেলনে এসে দলের ‘ধমকে ও নির্দেশে’ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। রংপুর নগরীর প্রেসসক্লাব সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে বলেন, আমি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। রংপুরের সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল। কিন্তু বিএনপি এই নির্বাচন বর্জন করায় দলের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবলা বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে না জেনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এ জন্য সোমবার রাতে এই কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনও আহ্বান করা হয়েছিল। সেখানেই ঘোষণা দিয়ে মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। কিন্তু দলের হাইকমান্ড থেকে আমাকে ধমক দিয়ে নির্বাচন না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়।’ তিনি বলেন, আমি বিএনপির শীর্ষ নেতাদের বলেছিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। দলের নাম তো ব্যবহার করছি না। এর উত্তরে আমাকে বলা হয়, যেহেতু এর আগে দুইবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, ফলে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে বিএনপি মুখে বলে এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না- আবার দলের নেতা নির্বাচন করছে। যেহেতু দল করি, সে কারণে আমাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 