মীরজাদী সেব্রিনা ফ্লোরা সেরে উঠছেন।
প্রকাশিত হয়েছে | ২০:৪৭, নভেম্বর ০৩, ২০২২
সিংগাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা সুস্থ হয়ে উঠছেন। পুরোপুরি সুস্থ হয়ে আগামী মাসের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মীরজাদী সেব্রিনা ভালো আছেন। তার জ্বর নেই। চিকিৎসকেরা তাকে মাস্ক না পরেই থাকতে বলেছেন। আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টমি করার পর তাকে দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 