নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বাঁশ তোলার জন্য পুরাতন কুশিয়ারা নদীতে ডুব দিয়ে নিখোঁজ জেলে গিরিন্দ্র দাসের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গিরিন্দ্র দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হালারপুর গ্রামের নিমচান দাসের ছেলে। শুক্রবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, নিহত গিরিন্দ্র একটি জলমহালে কাজ করার জন্য কয়েকদিন আগে আজমিরীগঞ্জে আসেন। এর পর বৃহস্পতিবার দুপুরে সুজনী খাল নামক স্থানে পুরাতন কুশিয়ারা নদীর তলদেশ থেকে একটি বাঁশ তোলার জন্য তিনি ডুব দেন। কিন্তু পরবর্তীতে আর ওঠে আসেননি। পরে শুক্রবার ডুবুরি দল নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, পাঁচজন জেলে একসঙ্গে ডুব দিয়েছিলেন। চারজন উঠে আসলেও গিরিন্দ্র উঠে আসেননি। শুক্রবার দমকল বাহিনী ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 