৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ওসমানীনগরে।
ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, ১জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন রিটার্নিং অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার। বাতিলকৃত প্রার্থীরা হলেন- ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল মিয়া, খন্দকার মাসুম আহমদ, মাওলানা আবদুল বাছিত, মখলিছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে মনোনয়ন পত্র বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়। তবে, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ থেকে ১৩ অক্টোবর আপিলের জন্য আবেদন করতে পারবেন। জানা গেছে, ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে মোট ১৬ জন প্রার্থী মনোনয় জমা দিয়েছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ৬ অক্টোবর শেষ দিন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে ৫জনের প্রার্থীর মনোনয়ন বাতিল ও বাকি ১১জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল এসব তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 