দুর্লভ প্রজাতির ক্যান্টরের কুকরি সাপ উদ্ধার শ্রীমঙ্গলে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ক্যান্টরের কুকরি সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপটি আকারে ৯০-১১০ সেন্টিমিটার। বর্তমানে সাপটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। রোববার সকালে শ্রীমঙ্গলের নওয়াগাঁও গ্রামের দেবপাড়ার বিশ্ব বণিক মোদির দোকান থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর আগে একটি দোকানে সাপটিকে দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। পরে বনবিভাগের সদস্যদের নিয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এটি উদ্ধার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ডা. মনিরুল এইচ খান, ডা. কামরুল হাসান ও আদনান আজাদ সাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সাপের বাংলা নাম এখনো জানা যায়নি। এরা নিশাচর। বেশিরভাগ সময় মাটির নিচেই থাকে। সম্ভবত মাটির নিচে কেঁচো ও লার্ভা পিঁপড়ার ডিম ও উইপোকার ডিম খেয়ে জীবন ধারণ করে। নরম মাটি পেলে মাটি খুঁড়ে ভেতরে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। মাটির ভেতরে থাকার জন্য রোসট্রাল স্কেল ব্যবহার করে সাপটি। রোসট্রাল স্কেল হলো সাপের মুখের সম্মুখভাগে অবস্থিত অঙ্গবিশেষ।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 