ব্যাংকের ট্রেজারি প্রধান শর্ত মেনে দায়িত্বে ফিরছেন ছয়।
ডলারের অতি মুনাফার জন্য বেসরকারি ছয়টি ব্যাংকের ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থা নিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তারা ওই দায়িত্বে ফেরার সুযোগ পাচ্ছেন। প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংক। দেশি পাঁচ ব্যাংক হচ্ছে- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ও সাউথইস্ট ব্যাংক। আর বিদেশি ব্যাংকটি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ব্যাংক ছয়টি ডলার কেনাবেচায় অস্বাভাবিক মুনাফা করায় তাদের দণ্ড দেয়া হয়েছে। মে-জুন মাসে ডলার কেনাবেচায় যে মুনাফা করেছিল, তার অর্ধেক আয় খাতে নিতে বলা হয়েছে। বাকি অর্ধেক অর্থ সামাজিক দায়বদ্ধতা খাতে (সিএসআর) বরাদ্দ রাখতে বলা হয়েছে। আগে এই মুনাফার পুরোটাই আলাদা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে তারা কখনও এমন কিছু করবে না এমন কিছু শর্ত দিয়ে ব্যাংকগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এটা নিষ্পত্তি হিসেবে গণ্য করা হয়েছে। এর ফলে এই ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানদেরও কাজে ফিরতে সমস্যা নেই। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক স্বাক্ষরিত চিঠিতে ব্যাংক ৬টিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি।
বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। 