সিলেটে বালু বোঝাই ট্রাক মিলল অর্ধকোটি টাকার প্রসাধনী ও শাড়ী।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতীতে বালু বোঝাই ট্রাক হতে প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ভারতীয় প্রসাধনী ও শাড়ী সহ ১জন আটক করেছে থানা পুলিশ। আটক ট্রাক চালক রাহেল (২২) জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। শুক্রবার ভোররাত সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেক পোষ্ট বসিয়ে অভিনব কায়দায় বালু চাপা দিয়ে ভারতীয় কসমেট্রিক্স ও শাড়ী বোঝাই ট্রাক সহ ১জন আটক করা হয়। আটক মালামালের জব্দ তালিকা প্রস্তুত সহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান। এছাড়া জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে। 