Sobujbangla.com | সিলেটের জেলা প্রশাসক : খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি করতে হবে।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সিলেটের জেলা প্রশাসক : খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বৃদ্ধি করতে হবে।

  |  ২২:৩৭, সেপ্টেম্বর ১৩, ২০২২

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সারা পৃথিবীতে খাদ্যের যে সংকটের শঙ্কা রয়েছে, তা মোকাবেলায় আমাদের এখনই উৎপাদন বৃদ্ধি করতে হবে। সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সিলেট অঞ্চলে আমাদের কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেচ সমস্যা নিরসনে সব ধরনের সহোযোগিতা দেওয়া হবে। ধানের পাশাপাশি ডাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে হঠাৎ বন্যা, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও সেচ সমস্যার কারণে কৃষিতে পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোলাপগঞ্জে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১০ জন কৃষকের মধ্যে ৫ কেজি মাসকালাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নানের সভাপতিত্বে ঈ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম, সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খয়ের উদ্দিন মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, উপ-সহকারী পরিচালক প্রতাপ রঞ্জন পাল, সহকারী পরিচালক আনোয়ারুল ইসলামসহ কৃষির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ দুই শতাধিক কৃষক।

এ বিভাগের অন্যান্য সংবাদ