Sobujbangla.com | হত্যাকারী বাবাসহ সকল জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

হত্যাকারী বাবাসহ সকল জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।

  |  ২০:২১, সেপ্টেম্বর ০৯, ২০২২

মৌলভীবাজার রাজনগরের কামারচাক ইউনিয়নে মৌলভীচক গ্রামের গৃহবধূ মিনা বেগমকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় নিহতের সন্তানরাও হত্যাকারী বাবাসহ সকল জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। শুক্রবার দুপুর ২ টায় হত্যাকাণ্ডের জড়িত আসামীদের গ্রেফতার ও সেচছ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে মৌলভীচক এলাকাবাসীর আয়োজনে মৌলভীচক পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নিহত মিনা বেগমকে তার স্বামী সহ যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে সেচছ শাস্তির দাবি করেন বক্তারা। স্থানীয় সমাজকর্মী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য মাহবুব রহমান, মখলিছুর রহমান, কামারচাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলীম আল মুনিম, নিহত মিনা বেগমের বড় ভাই আব্দুল মান্নান, স্থানীয় সমাজকর্মী কনা মিয়া, আলিক চৌধুরী, শায়েস্তা মিয়া, সাংবাদিক মাইদুল ইসলাম, জাকির হোসেন মিনার, নিহত মিনা বেগমের বড় ছেলে কাওসার আহমেদ প্রমুখ। নিহত মিনা বেগমের বড় ছেলে কাওসার আহমেদ (১৫) ও মেয়ে বুশরা আক্তার (৩) কান্না জড়িত কণ্ঠে বলেন, বাবার নির্মমতার কারণে আমরা আজ মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। আমাদের মাকে পরিকল্পিতভাবে বাবাসহ যারা মিলে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। উল্লেখ্য যে, গত ৩ আগস্ট রাতে মৌলভীচক গ্রামের গৃহবধূ মিনা বেগমকে হত্যা করে তার স্বামী লেচু মিয়া সহ কয়েকজন মিলে লাশ গুম করতে পায়ে কলসি ও ড্রাম বেধে পুকুরে ফেলে দেয়। পরে লাশ ভেসে উঠলে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ও স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ ঘটনায় নিহতের স্বামীসহ কয়েকজনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়া গেলে ঘাতক স্বামী লেচু মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ