Sobujbangla.com | বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভারতও এখন সরকারকে পাত্তা দিচ্ছে না।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিএনপির মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভারতও এখন সরকারকে পাত্তা দিচ্ছে না।

  |  ১৯:৫১, সেপ্টেম্বর ০৬, ২০২২

জনসমর্থনহীন’ সরকারকে এখন ভারতও পাত্তা দিচ্ছে না বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজ পুলিশ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের তালিকা তৈরি করছে। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের তালিকা যে হচ্ছে না সে গ্যারান্টি কে দেবে? অতএব আপনারা পুলিশ লীগ নয়, বাংলাদেশ পুলিশ হিসেবেই নিজেকে পরিচয় দিন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা বিএনপির মঞ্চ ভাঙছেন। আপনাদের মন্ত্রীরা বেসামাল হয়ে গেছেন। মন্ত্রী-এমপিরা নিজেরা ঝগড়ায় লিপ্ত। তাদের সামাল দেন। বিএনপির মঞ্চ পরে ভাঙেন।’ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি আরও বলেন, ‘দিনের ভোট রাতে করায় জনসমর্থনহীন সরকারকে এখন ভারতও পাত্তা দিচ্ছে না। অথচ প্রধানমন্ত্রী বলেছেন- ভারতকে এত দিয়েছি যে, তারা কোনোদিনও ভুলবে না। এবার দেখি তিনি ভারত থেকে কী নিয়ে আসতে পারেন।’ উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর হোসেন মারুফের সভাপতিত্বে ও ফজলে রকিব নকিব মাখনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

এ বিভাগের অন্যান্য সংবাদ