রাশিয়ার তেলের মূল্য বেঁধে দিতে একমত জি-৭,,
রাশিয়ার কাছ থেকে আমদানি করা তেলের মূল্য বেঁধে দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাশিয়ার জন্য ইউক্রেনে যুদ্ধে ব্যয় নির্বাহ কঠিন করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে জোটটি। জোটের সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীরা বলেন, অপরিশোধিত ও পেট্রোলজাত পণ্যের মূল্য বেঁধে দেওয়ার ফলে বৈশ্বিক জ্বালানির মূল্যও কমবে। জি-৭ বলেছে, যতদিন প্রয়োজন ততদিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব। অপরদিকে রাশিয়া বলেছে, যেসব দেশ মূল্য বেঁধে দেবে সেগুলোর কাছে তেল বিক্রি করবে না তারা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেসব দেশ মূল্য বেঁধে দেবে রুশ তেল গ্রহণকারী দেশের তালিকায় তারা থাকবে না। জি-৭ জোটে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। এই দেশগুলো বিশ্বের বৃহত্তম ও উন্নত সাতটি দেশ। বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার নেতৃত্বে রয়েছে এই জোট। জোটের মন্ত্রীরা আরও বলেছেন, সংঘাতের কারণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে প্রভাব কমিয়ে আনতে চান তারা। রুশ তেলের মূল্য বেঁধে দেওয়ার অর্থ হলো, যেসব দেশ এই নীতি মানবে তারা রাশিয়ার কাছ থেকে তেল ও পেট্রোলজাত পণ্য সাগর পথে আমদানি করতে পারবে কেবল ওই বেঁধে দেওয়া মূল্য অথবা এরচেয়ে কম দামে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বিশ্বে তেলের দাম বেড়েছে এবং তা এখনও চড়া। এর ফলে দেশটির রফতানির পরিমাণ কমলেও জীবাশ্ম জ্বালানি থেকে আয় বেড়েছে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 