শাবির সঙ্গে গবেষণা প্রকল্পে কাজ করবে জার্মান।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গবেষণা প্রকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। বুধবার দুপুরে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন রাষ্ট্রদূত। এ সময় আখিম ট্র্যোস্টার বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবির বিভিন্ন গবেষণা প্রকল্পে আমরা যৌথভাবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে সবসময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সঠিক নেতৃত্বের জন্য উপাচার্যের প্রশংসা করেন তিনি। এরপর ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ল্যাব পরিদর্শন করেন তিনি। শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদে বলেন, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। দেশে প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবন, দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়সহ নানা অর্জন রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে শিক্ষার পাশাপাশি গবেষণার দিক দিয়েও অনেক দূর এগিয়েছে শাবি। এ সময় অন্যদের মধ্যে জার্মান রাষ্ট্রদূতের সহধর্মনী বেটিনা ট্র্যোস্টার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির বিভাগের প্রধান ড. মোহাম্মদ আবদুল্লাহ আল সোয়েব ও সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ উপস্থিত ছিলেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 