সিলেটর টুলটিকর থেকে গৃহবধুর লাশ উদ্ধার।
শহরতলীর টুলটিকর এলাকা থেকে রাজমিন বেগম (৪০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি টুলটিকর এলাকার মিয়াবাগের বন্ধন হাউসের নাছির উদ্দিনের স্ত্রী। তার বাবার বাড়ি একই এলাকার মিরাপাড়ায়। তিনি মিরাপাড়ার মৃত ইছন মিয়ার মেয়ে। তিনি তিন সন্তানের জননী। সোমবার সকালে এঘটনা ঘটে। পুলিশ বলছে- রাজমিন বেগম (৪০) নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তবে নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি করছেন স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সন্তানরা ঘরে টেলিভিশন দেখছিলেন। হঠাৎ তারা তাদের মাকে (রাজমিন) ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে ওড়না খুলে রাজমিনের ঝুলন্ত দেহ নামান। পরে খবর পেয়ে তার স্বামী সবজি ব্যবসায়ী নাছির উদ্দিন তার শ্যালককে নিয়ে বাসায় এসে রাজমিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান ওসমানীর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা। রাজমিনের চাচা রুহুল আমিন জানান, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে এসে রাজমিনকে মৃত দেখতে পাই। আমাদের ধারণা- রাতের কোনো এক সময় আমার ভাতিজিকে নাছির উদ্দিন মারধর করে। এতে সে মারা যায়। আর সকালে অসুস্থতার নাটক করে নাছির উদ্দিন আমার ভাতিজিকে হাসপাতালে নিয়ে আসে। গত কয়েকমাস ধরে নাছির উদ্দিন আরেকটি বিয়ে করবে বলে আমার ভাতিজির সম্মতি নিতে চাপ দিচ্ছিলো। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এর আগেও রাজমিনকে মারধর করেছে নাছির উদ্দিন। শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 