Sobujbangla.com | চরম সঙ্কটে চা শিল্প।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

চরম সঙ্কটে চা শিল্প।

  |  ১৯:২৩, আগস্ট ২৬, ২০২২

দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে ১৪তম দিনের মতো টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। তবে এখন পর্যন্ত তাদের দাবি পুরণে কোন উদ্যোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে চা শিল্পে বিরাজ করছে অচালবস্থা। শুক্রবারও যথারীতি কাজে যোগ দেননি শ্রমিকরা। বন্ধ ফ্যাক্টরিগুলোও। তবে, শুক্রবার কোনো বিক্ষোভ কর্মসূচি নেই। চুক্তি নবায়ন ও দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের সাথে কয়েকদফা বৈঠক ও আলোচনা হলেও ৩০০ টাকা মজুরি নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। এদিকে, শনিবার প্রধানমন্ত্রীর সাথে মালিকপক্ষের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকরা জানান, কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন তারা।। উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরীর দাবীতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরী বাড়িয়ে ১৪৫টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবী না মানায় চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ