জেলা প্রশাসকের সাথে সিউজা’র মতবিনিময়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে মতবিনিময় করেছেন নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক নব গঠিত সিউজা নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ও নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্না হামিদ, সহসভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কার্যনির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার। জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সাংবাদিকতা পেশা এমনিতেই অনেক চ্যালেঞ্জিং। নারীদের জন্য এ পেশা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ নারীদের ঘর, সংসার সামলে, সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে এসে কাজ করতে হয়। নারী সাংবাদিকদের ঐক্য, বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলা ও নতুন প্রজন্মের যারা এই মাধ্যমে কাজ করতে চান তাদের জন্য সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব ফলপ্রসু ভূমিকা রাখবে। কারণ সাংগঠনিক ভাবে শক্তিশালি থাকলে সব প্রতিবন্ধকতা অতিক্রম করা যায়। উল্লেখ্য, গত ১৮ জুলাই সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 