কুলাউড়ায় রেলপথ অবরোধ করলেন চা শ্রমিকরা।
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে এবার রেলপথ অবরোধ করেন চা শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। রেললাইন অবরোধ করে মজুরি বাড়ানোর দাবিতে স্লোগান দিচ্ছিলেন শ্রমিকরা। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার স্কুল চৌমহনী রেললাইন অবরোধ করেন চা শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন অবরোধ করেন চা শ্রমিকরা। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চা শ্রমিক স্বপন নাইডু বলেন, এতোদিন ধরে আমরা ধর্মঘট করলেও আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আজ আমরা রেলপথ অবরোধ করেছি। কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেহ বলেন, চা শ্রমিকরা প্রায় ২০ মিনিট রেলপথ অবরোধ করে রাখেন। সে সময় তাদের বুঝিয়ে বলেছি, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন। আর আগামী ২৮ আগস্ট যেহেতু বৈঠক রয়েছে, তাই আপাতত যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপর তারা রেলপথ থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 