জগন্নাথপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।
প্রকাশিত হয়েছে | ১৮:৫৪, আগস্ট ২২, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সুমি বেগম (২১) নামের এক নারীর ঝুলন্ত লাশউদ্ধার করেছে পুলিশ। নিহত সুমি বেগম ওই গ্রামের ফয়জুল হকের স্ত্রী। সোমবার দুপুর ১২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সুমির বাবা আব্দুল করিম বলেন, ২০২০ সালে ফয়জুল হকের সাথে আমার মেয়ের বিয়ে হয়। গত ১১ মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। অনেকদিন হলো ফয়জুল আমার মেয়েকে আমার বাড়িতে আসতে দেয়নি। সে আমার মেয়েকে মেরেছে। জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বলা যাবে আসলে কী ঘটেছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 