Sobujbangla.com | ২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

২২ আগস্ট সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

  |  ১৯:৪১, আগস্ট ২০, ২০২২

দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুসহ বিভিন্ন ইস্যুতে আগামী ২২ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিলসহ লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি। শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে ফরিদপুর বিভাগীয় বিএনপির সমন্বয় সভায় এ ঘোষণা দেন ফরিদপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত দলনেতা বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর এ সদস্য বলেন, জ্বালানি তেলের দাম, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এবং বেগম জিয়ার মুক্তিসহ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য ওই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, কর্মসূচিতে সারাদেশে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ, মিছিলের আয়োজন করা হবে। ওই আন্দোলনে সব বাধা উপেক্ষা করে মাঠে থাকবে বিএনপি। এ সময় কেন্দ্রীয় বিএনপিসহ রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুরের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ