বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানবাধিকার কোথায় ছিল : প্রধানমন্ত্রী।
১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে হত্যার পর মানবাধিকার কোথায় ছিল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তারাই আবার বাংলাদেশকে মানবাধিকারের ছবক দেয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। আওয়ামী লীগের মতো এতো বড় সংগঠন, এতো নেতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দলের নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনাসভায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধুকন্যা। যারা বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারাই আবার বাংলাদেশকে মানবাধিকারের ছবক দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া, বঙ্গবন্ধুর খুনিদের সুবিধা দেওয়ার পাশাপাশি এমপিও বানিয়েছেন। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে হত্যার রায়ের দিনও হরতাল দিয়েছিল বিএনপি। তেলের দাম বৃদ্ধিতে দেশের মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে দুঃসময়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 