Sobujbangla.com | বালাগঞ্জে ডিটিএলবি’র সার্টিফিকেট বিতরণ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বালাগঞ্জে ডিটিএলবি’র সার্টিফিকেট বিতরণ।

  |  ১৯:১৫, আগস্ট ১৬, ২০২২

বালাগঞ্জের একমাত্র আইইএলটিএস সেন্টার ডিটিএলবি আইইএলটিএস সেন্টারের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাজারস্থ প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়। ডিটিএলবির চেয়ারম্যান প্রিন্সিপাল মিনহাজ উদ্দিন মিলাদের সভাপতিত্বে ও শাখা ইনচার্জ সাংবাদিক আবুল কাশেম অফিক ও প্রতিষ্ঠানের শিক্ষক আহমেদ জাছিম এর যৌথ পরিচালনায় সভায় শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ জামীল আহমদ। এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী শাহ ফরিদী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসার অহি আলম রেজা, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম আকন্দ। সভায় অত্র প্রতিষ্ঠানের ১ম ব্যাচের ১০ জন শিক্ষার্থীদের হাতে স্পোকেন ইংলিশ এর সার্টিফিকেট ও ক্রেস্ট হাতে তুলে দেন আগত অতিথিরা। উল্লেখযোগ্য যে ডিটিএলবি আইইএলটিএস সেন্টার বালাগঞ্জ উপজেলার একমাত্র আইইএলটিএস সেন্টার। চলিত বছরের শুরুর দিকে এই ইংলিশ সেটার যাত্রা করে সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক আবুল হোসেন ইমন, কাজল মিয়া পুর্ব পৈলনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদ আহমদ , সমাজকর্মী ইকবাল হোসেন,প্রতিষ্ঠানের শিক্ষক সারওয়ার শাকিব, আব্দুল জলিল প্রমুখ ।

এ বিভাগের অন্যান্য সংবাদ