Sobujbangla.com | জকিগঞ্জে অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জকিগঞ্জে অনুশীলনকালে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

  |  ১৭:৩০, আগস্ট ১৪, ২০২২

জকিগঞ্জে অনুশীলনকালে দুর্ঘটচনায় গুলিবিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির এক সদস্য মারা গেছেন। নিহত নিশান ভৌমিক বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নে (১৯ বিজিবি)সিপাহী সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালি জেলার পাক মুন্সিরহাটে। রোববার সকালে এদুর্ঘটনা ঘটে। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে জকিগঞ্জের আয়ুরগ্রাম বিওপি’তে কর্মরত থাকাবস্থায় অস্ত্রের মেকসেফ ড্রিল অনুশীলনের সময় দুর্ঘটনাজনিত ফায়ারে গুলিবিদ্ধ হন নিশান। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা হন অন্য বিজিবি সদস্যরা। তবে পথিমধ্যে তার অবস্থার অবনতি হলে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সকাল ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, মারা যাওয়া উক্ত সৈনিকের মৃতদেহ তার নিজ বাড়ীতে ফ্রিজার গাড়ি দিয়ে প্রেরণ করা হচ্ছে। সেখানে বিজিবির উদ্যোগে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ