Sobujbangla.com | টুঙ্গিপাড়ায় অন্যরকম একটি দিন কাটালেন প্রধানমন্ত্রী।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

টুঙ্গিপাড়ায় অন্যরকম একটি দিন কাটালেন প্রধানমন্ত্রী।

  |  ২০:১৯, আগস্ট ১২, ২০২২

ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা বহুমুখী সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  পারিবারিক সফর হলেও, পথে পথে ছিলো আওয়ামী লীগ নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। টুঙ্গিপাড়ায় দুপুরের খাবার সেরে সড়কপথে আবারও ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।  শুক্রবার (১২ আগস্ট) ছুটির দিনে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ার এই সফর ছিলো একান্তই পারিবারিক। কিন্তু পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাবেন এমন খবরে সকালে হাজারও নেতাকর্মী রাস্তার দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।  সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোটবোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী, তার স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এরপর প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। দুপুরের পর আবার সড়কপথেই ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী।  গেলো ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর সড়কপথে টুঙ্গিপাড়ায় এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সফর।

এ বিভাগের অন্যান্য সংবাদ