Sobujbangla.com | পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১২
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ১২

  |  ১৯:৫৬, আগস্ট ১২, ২০২২

পিরোজপুরে বিএনপির ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসানসহ ১২ জন আহত হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচি শেষে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জানান, বিকেলে কর্মসূচী শেষে দলীয় কার্যালয় এলাকায় হঠাৎ করে ছাত্রলীগ নেতা সজলের নেতৃত্বে তিনদিক থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা পাইপ ও রড নিয়ে হামলা করে।
এর আগে, কালিবাড়ি রোডে কয়েকজন কর্মীকে মারধর করা হয়। হামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক, যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন আহত হয়েছে। ছাত্রলীগ মোটরসাইকেল মহড়া দিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের বাসায় হামলা চালিয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, শহরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দলের লোকজনের ওপর হামলা চালিয়েছে। নাজিরপুর উপজেলা থেকে ২টি বাসে আসা ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালিয়ে বাস ভাঙচুর করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহামুদ সজল জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কালিবাড়ি সড়ক থেকে নেত্রীর বিরুদ্ধে অশালীন শ্লোগান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি।
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জনান, বিকেলে শহরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে বলে শোনা যায়।ৌ

এ বিভাগের অন্যান্য সংবাদ