Sobujbangla.com | নামাজের জন্য মসজিদে ঢুকতে শর্ত বেধে দিল পাকিস্তান
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নামাজের জন্য মসজিদে ঢুকতে শর্ত বেধে দিল পাকিস্তান

  |  ২০:৪৩, জানুয়ারি ২৪, ২০২২

নামাজের জন্য মসজিদে প্রবেশের ক্ষেত্রে শর্ত আরোপ করেছে পাকিস্তান। এখন থেকে মুসল্লিরা চাইলেই মসজিদে ঢুকতে পারবে না। কেবল দুই ডোজ ভ্যাকসিন নেয়া মুসল্লিরাই প্রবেশের অনুমতি পাবেন। স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর খবর অনুযায়ী, পাকিস্তানে আরোপ করা করোনাভাইরাস নতুন বিধিনিষেধ অনুযায়ী, যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। মসজিদে প্রবেশের জন্য টিকার দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি মাস্ক পরা ও নামাজ আদায়ের সময় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। গত বছর দেশটির সরকার একই ধরনের বিধিনিষেধ জারি করার চেষ্টা করলে বিরোধিতাকারীরা বেশ কয়েকটি ঘটনায় সহিংস হয়ে উঠেছিল। এপ্রিলে করাচিতে বিধিনিষেধ মানতে বাধ্য করতে মসজিদের সামনে পুলিশ অবস্থান নিলে মুসুল্লিরা পুলিশের গাড়ির লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা চালিয়েছিল। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মহামারী শুরু হওয়ার পর থেকে দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার প্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ এ ধরনের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতিদিন গড়ে ৬২০৮ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের ২২ কোটি জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ বা ৭ কোটি ৮০ লাখ লোক করোনাভাইরাস টিকার দুটি ডোজ নিয়েছেন। অনেকের মধ্যে দ্বিধা থাকায় সরকার টিকা গ্রহীতার সংখ্যা বাড়ানোর জন্য কঠোর সব পদক্ষেপ নিয়েছে। মোবাইল ফোনের সেবা বন্ধ রাখা, বেতন আটকে রাখা ও বিমান ভ্রমণ করতে না দেয়া এগুলোর অন্যতম।

এ বিভাগের অন্যান্য সংবাদ