Sobujbangla.com | টিএসসিতে কাওয়ালি আসরে হামলা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

টিএসসিতে কাওয়ালি আসরে হামলা

  |  ১৮:৪৭, জানুয়ারি ১২, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালি সংগীতের আসরে হামলার অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। পূর্বঘোষিত সময় অনুযায়ী বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আসর শুরু হয়। তবে আধা ঘণ্টার বেশি আসরটি চলতে পারেনি বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজকরা অভিযোগ করেন, সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল ইউনিট ও ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী অনুষ্ঠানস্থলে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় মঞ্চ ভাঙচুর করা হয়। চেয়ার ছোঁড়াছুঁড়ি করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত ছাত্রলীগের বক্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্যও জানা সম্ভব হয়নি। কাওয়ালি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের কাওয়ালি সংগীত পরিবেশনের কথা ছিল। এছাড়া মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত পরিবেশনের কথা ছিল শিল্পী শেখ ফাহিম ফয়সালের।

এ বিভাগের অন্যান্য সংবাদ