Sobujbangla.com | কোম্পানীগঞ্জে নৌকাডুবির ৫দিন পর লাশ উদ্ধার
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কোম্পানীগঞ্জে নৌকাডুবির ৫দিন পর লাশ উদ্ধার

  |  ১৩:২১, জানুয়ারি ০৬, ২০২২

কোম্পানীগঞ্জের দলাই নদীতে পারাপারের নৌকাডুবির পর নিখোঁজ রফিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তির লাশ ৫ দিন পর ভেসে উঠেছে। তিনি স্থানীয় কালাইরাগ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার এসআই শাহাব উদ্দিন জানান, নিহত রফিক মিয়া পেশায় একজন পাথর শ্রমিক। গত ১ জানুয়ারি সকাল সাড়ে ৬ টায় পারাপারের নৌকায় দলাই নদী পার হচ্ছিলেন। হঠাৎ নৌকাতে পানি উঠে ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও রফিক মিয়া নিখোঁজ ছিলেন। খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

এ বিভাগের অন্যান্য সংবাদ