Sobujbangla.com | জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে তুলকালাম
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে তুলকালাম

  |  ১৯:২৬, জানুয়ারি ০৪, ২০২২

টাকার বিনিময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এনিয়ে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তারা। পাশাপাশি কমিটি বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের নেতা শাহরিয়ার আলম সামাদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে সামাদ বলেন, আসলে যারা ত্যাগী এবং যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে ছিলেন এবং সর্বজন গ্রহণযোগ্য ছিলেন, তাদের কাছে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে টাকার অফার দেওয়া হয়েছিলো। টাকা দেওয়ার মতো অবস্থা নেই বলে এসব প্রার্থী তা প্রত্যাখ্যান করেন। আমাদের ধারণা, এর চেয়ে বেশি টাকা দিয়ে কমিটি গঠন করা হয়েছে। তবে শেষ পর্যন্ত অভিবাবক সংগঠন আওয়ামীলীগের সিনিয়র নেতাকর্মীরা অভিমান ভুলে ছাত্রলীগ নেতাদের বুুকে টেনে নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ