Sobujbangla.com | করোনায় টালমাটাল ছিল সিলেট
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

করোনায় টালমাটাল ছিল সিলেট

  |  ১৯:০৯, জানুয়ারি ০১, ২০২২

মহামারি মানেই সর্বগ্রাসী। পৃথিবীতে যতো মহামারি এসেছে, তা কেবল শোকের বার্তারই প্রমাণ করে। এই মহামারি কতো সব কিছু তছনছ করে দিয়েছে। বাবার কাঁধে দিয়েছে ছেলের লাশ, মাকে পরিয়েছে সাদা শাড়ি, বোনকে করেছে বিধবা, ভাইকে করেছে ভ্রাতৃহারা। মহামারির প্রকোপ শুরু হওয়ার পর সিলেটে অক্সিজেন, জরুরি ওষুধ, হাসপাতালে শয্যার অভাব দেখা দেয়। ভাইরাসটির সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় সিলেটের স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জের মুখে পড়ে। নানা সংকটে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়। মৃত্যুপথযাত্রী অনেক রোগীর হাসপাতালেও ঠাঁই হয়নি। হাসপাতালগুলোকে করোনা রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে দেখা যায়। অনেকের অবস্থা গুরুতর হলেও হাসপাতালে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন। নিরুপায় বহু রোগী ঘরে চিকিৎসা নেন। হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দেয়। সংকট তৈরি হয় অ্যাম্বুলেন্স সেবা নিয়েও। বহু চেষ্টায় কোনো হাসপাতালে শয্যা পেলেও রোগীকে নেওয়া হয় কঠিন কাজ। অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থেকে অনেকের মৃত্যুও হয়েছে। অক্সিজেন সিলিন্ডার, জীবন রক্ষাকারী ওষুধ ও আইসিইউ শয্যার জন্য সহায়তা চেয়ে করা পোস্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ