Sobujbangla.com | ভোট ডাকাতিতে শরিক হতে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে: আমির খসরু।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ভোট ডাকাতিতে শরিক হতে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে: আমির খসরু।

  |  ১৯:৫৯, ডিসেম্বর ২৯, ২০২১

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভোট ডাকাতিতে শরিক হতে চায় তারাই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দেশজুড়ে বিএনপির মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নরসিংদীতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের মাকে মুক্ত না করে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনে অংশ নেবে না। সমাবেশ সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, রাষ্ট্রপতি সংলাপের নামে যে পিঠা উৎসবের আয়োজন করেছে। এই তামাশার সংলাপে বিএনপি যোগ দিবে না। বিএনপি হুদা মার্কা কমিশন গঠনের কোন সুযোগ দিবেনা। জনগণ সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াকে ভোট দিবে, তবুও আওয়ামী লীগকে ভোট দিবেনা। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আব্দুল কাদের ভূঞা জুয়েল, শিরিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ