Sobujbangla.com | বিএনপির সমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনা-সংঘর্ষ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

বিএনপির সমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনা-সংঘর্ষ।

  |  ১৯:৫৬, ডিসেম্বর ২৮, ২০২১

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও নিষেধাজ্ঞার মধ্যেই কয়েক জেলায় অনুষ্ঠিত হলো বিএনপির সমাবেশ। লালমনিরহাটে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় নেতাকর্মীদের। ১৪৪ ধারা জারির কারণে সমাবেশ হয়নি নওগাঁয়। সমাবেশে নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ঘোণা দেন। মানিকগঞ্জে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দলে দলে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে বিএনপি নেতারা হুঁশিয়ারি দেন, খালেদা জিয়ার কিছু হলে এর দায় নিতে হবে সরকারকে। রাষ্ট্রপতির সংলাপ জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন নেতারা। বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, আগামীতে মানিকগঞ্জ থেকেই এই সরকার পতনের আন্দোলন শুরু হবে। আর আফরোজা খান বলেন, বেগম খালেদা জিয়ার উপর যে বর্বরতা করছে, যে নিষ্ঠুরতা করছে সেটা এ দেশের সাধারন নাগরিক কোন ভাবে মেনে নিতে পারেনা। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির সংলাপ জনগণের সঙ্গে প্রতারণা। এসময় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি করেন তিনি। বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বুকের ওপর চাপিয়ে দিতে চায়। এই সরকার বাংলাদেশের সব অর্জনকে ধ্বংস করেছে। আমাদের গণতন্তকে ধ্বংস করেছে, বিচার বিভাগীয় স্বাধীনতাকে ধ্বংস করেছে, প্রশাসনিক নিরপেক্ষতাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে চালু করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ