সিলেট চেম্বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের বিদায়ী সভাপতি আবু তাহের মো. শোয়েব। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চেম্বারের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা শেষে ২০২২ ও ২০২৩ সাল মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আবু তাহের মো. শোয়েব নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ-এর নিকট চেম্বারের দায়িত্বভার হস্তান্তর করেন। এছাড়াও অনুষ্ঠানে গত ২০২০-২০২১ অর্থবছরে শ্রেষ্ঠ করদাতা হিসেবে পুরষ্কারপ্রাপ্ত সিলেট চেম্বারের সদস্য মোহাম্মদ জামিল ইকবাল, এ কে এম আতাউল করিম, মো. আবুল কালাম, মো. আতিক হোসেন, ফরিদ বক্স, মো. মনির মিয়া, মোহাম্মদ আবু তাহের ও মো. রফিকুল ইসলাম-কে সিলেট চেম্বারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের বিদায়ী সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহসভাপতি মো. আতিক হোসেন, বিদায়ী পরিচালক পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, এহতেশামুল হক চৌধুরী, নবনির্বাচিত পরিচালক মোঃ হিজকিল গুলজার, মুশফিক জায়গীরদার, মোঃ আব্দুর রহমান (জামিল), আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, মুজিবুর রহমান মিন্টু, মোঃ আব্দুস সামাদ, দেবাংশু দাস, কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান, সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ, সাবেক সহ সভাপতি হাজী মোঃ দিলওয়ার হোসেন, জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 