Sobujbangla.com | রাজধানীর মতিঝিলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

রাজধানীর মতিঝিলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ।

  |  ১৯:২১, ডিসেম্বর ২৭, ২০২১

রাজধানীর মতিঝিলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে  তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন ওই কিশোরীর বাবা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। কিশোরীর স্বজনরা জানান, স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সে। কয়েকদিন আগে ফেসবুকে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা জানান, সেই সূত্র ধরে রোববার সকালে ওই কিশোরীর বাসায় আসে যুবক। ওই সময় মেয়েটির বাবা-মা কেউ ছিলেন না। এই সুযোগে তাকে ধর্ষণ করে সে। বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন  কিশোরীর বাবা। পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ । মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, এমন একটি ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এরপরই বিস্তারিত বলা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ