Sobujbangla.com | কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্যুরিস্ট পুলিশ
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্যুরিস্ট পুলিশ

  |  ২০:০৬, ডিসেম্বর ২৬, ২০২১

কক্সবাজারে নারী পর্যটককে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান। তবে ধর্ষণের ঘটনাটি সংঘবদ্ধ কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলতে পারেননি। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত ধর্ষণকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয়ে। ধর্ষণের বিষয়ে পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। যে সকল আলামত ও প্রমাণপত্র আমাদের হাতে এসেছে এখানে ধর্ষণের বিষয়টি পরিস্কার। ভিকটিমের আদালতের জবানবন্দি এবং প্রমানপত্র ধর্ষণের ঘটনাটি প্রমাণ করতে যথেষ্ট। তিনি আরও বলেন, মোটরসাইকেল নিয়ে একজনই তাকে (ওই নারীকে) হোটেলটিতে নিয়ে গিয়েছিল। ওই একজনই তাকে ধর্ষণ করেছে বলে আদালতে দেয়া জবানবন্দি এবং আমাদের (পুলিশের) জিজ্ঞাসাবাদে বলেছে। ঘটনার আগে যে ঝুপড়ি ঘরে নিয়ে গিয়েছিল ওখানে পূর্ব থেকে আরও দুইজন উপস্থিত ছিল। এই তিনজনের বাইরে পূর্ব থেকে চাঁদা দাবি এবং মোবাইল ফোনে কথোপকথনের সঙ্গে অনেকেই জড়িত। উল্লেখ্য, গত বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের এক মার্কেটে ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে এক যুবকের ধাক্কা লাগে। এ ঘটনায় স্বামী ও সন্তানসহ ওই নারীকে পর্যটন গলফ মাঠের সামনে নিয়ে যান কয়েকজন যুবক। পরে স্বামী ও সন্তানকে আলাদা করে তাকে অটোরিকশাযোগে মাঠের পেছনে নিয়ে যান তারা। এরপর সেখানকার একটি ঝুপড়ি ঘরে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। একপর্যায়ে ওই নারীকে কক্সবাজারের মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন-এ নিয়ে যান যুবকরা। এরপর হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষে দ্বিতীয়বার তাকে ধর্ষণ করেন তারা। ৯৯৯-এ তার ফোন পেয়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে সেখান থেকে উদ্ধার করে র‌্যাব। পরে ভুক্তভোগী নারীর তথ্যের ভিত্তিতে পর্যটন গলফ মাঠ থেকে তার স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয়। আবাসিক হোটেলটির সিসিটিভি ফুটেজ এই ঘটনার সত্যতা মেলে। পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার দেয়া হয় ট্যুরিস্ট পুলিশকে। এরপর আসামিদের ধরপাকড়ে অভিযান শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ