Sobujbangla.com | ভয় দেখিয়ে হাতিয়ে নিল ১০ পিস স্বর্ণের বার
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ভয় দেখিয়ে হাতিয়ে নিল ১০ পিস স্বর্ণের বার

  |  ১৯:৫১, ডিসেম্বর ২৬, ২০২১

কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে ১০ পিস স্বর্ণের বার পাচারের ঘটনায় ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে বাকি ৬ জন চোরাচালানী পালিয়ে গেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা তাদের খুঁজছে বলে জানা গেছে। গত ২১ ডিসেম্বর কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা সীমান্তের কুটিবাড়ীতে এ ঘটনা ঘটে।  সীমান্তের একটি সূত্রে জানা গেছে, গাড়াখালী গ্রামের আশরাফুল, আক্তারুল ও মাসুম দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। তাদের ২০ পিস সোনার বার জোন তরিকুল ইসলামের মাধ্যমে ভারতে পাচারকালে একটি গ্রুপ জানতে পারে। পরে ওই জোনের এর পিতা মান্নান কবিরাজকে ডেকে নিয়ে ১০ পিস স্বর্ণের বার জোরপূর্বক ছিনিয়ে নেয়। আর বাকি ১০ পিস স্বর্ণের বার জোন তরিকুল ইসলাম ভারতে পাচার করে দেয়। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার গাড়াখালী গ্রামে ইব্রাহিম, মান্নান কবিরাজ ও এক নেতাকে বিজিবি ক্যাম্পে ঘটনার বিষয়ে জানতে ডেকে নিয়ে আসেন এবং স্বর্ণ উদ্ধারের চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে সীমান্তের চোরাচালানী মাসুম, ইব্রাহিম, তরিকুল, মান্নান, আশরাফুল, আক্তারুল বিজিবির গ্রেফতার এড়াতে তারা এলাকা ছেলে পালিয়ে বেড়াচ্ছে।  এদিকে চোরাচালানীরা গাড়াখালীর রাস্তার মুখের একটি ঘরে সব সময় আড্ডা দিতো বলে বিজিবির কাছে অভিযোগ রয়েছে। সেই ঘরটিতে বিজিবি নজরদারি শুরু করেছে। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ