Sobujbangla.com | নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

  |  ১৯:৪৪, ডিসেম্বর ২৬, ২০২১

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া ট্রেনটি নারায়ণগঞ্জের রেলস্টেশনের ১ নম্বর গেটে পৌঁছালে এটি বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেয়া হয়েছে আহত কয়েকজনকে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ পরিবহনের একটি বাস রেললাইন পার হতে গিয়ে আটকা পড়ে। ঠিক সে সময় ট্রেনটি এসে এটিকে ধাক্কা দেয়। তাদের অভিযোগ, গেইটম্যান ঠিক সময়ে রেলক্রসিংয়ের গেট নামায়নি। ট্রেন থামানোর চেষ্টা না করে তিনি বাসটিকে সরানোর চেষ্টা করছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জনান, রাস্তাটিতে জ্যাম ছিল। বাসটি ট্রেন সিগন্যালের সামনে গেলে হঠাৎ ট্রেন চলে আসে। এসময় বাসটিকে দ্রুতগামীর ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত ১০ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান। তিনি জানান, কারো অবহেলায় ঘটনাটি ঘটে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে নিহত দু’টি মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ