নির্বাচনী প্রচারণা দেখতে গিয়ে প্রাণ গেলো বাবুর্চির
কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকায় ইউপি নির্বাচনের প্রচারণা মিছিল দেখতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক বাবুর্চি। নিহত বাবুর্চি উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউপির নিজ দলইকান্দি (গাছবাড়ী) গ্রামের আব্দুর রহিম বাবুর্চির ছেলে আবুল হাসনাত কোকিল (২৮)। তিনি এক সন্তানের জনক। শনিবার বিকেল ৪টায় নিহতের বাড়ি সংলগ্ন গাছবাড়ী মোরা নামক স্থানে একটি বাড়ির ছাদে ধান শুকানোর কাজ করছিলেন আবুল হাসনাত কোকিল। ঐ সময় স্থানীয় ইউপি নির্বাচনের একটি প্রচার মিছিল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আবুল হাসনাত কোকিল মিছিলটি ছাদ থেকে এক নজর দেখার ছাদের কিনারায় গেলে অসাবধানতা বশত পাশে থাকা বৈদ্যুতিক লাইনের সাথে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানার এস.আই সুহেল আহমদ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে কানাইঘাট থানায় নিয়ে আসেন। বাবুর্চি আবুল হাসনাত কোকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 