Sobujbangla.com | নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান’ উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান’ উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

  |  ১৯:৪২, ডিসেম্বর ২২, ২০২১

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নৌকার মাঝি (প্রার্থী) কে পাকিস্তান পাঠানোর কথা বলায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) জাহাঙ্গীর আলমের পক্ষে ওঠান বৈঠকে এসব কথা বলেন। ওই ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ভাইরাল হওয়া ভিডিওতে চেয়ারম্যান আবু জাহের বলেন, আমরা প্রমাণ করে দিবো নৌকার মাঝি খারাপ। নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান। এছাড়াও তিনি বলেন ‘একজন লোক যদি দশটা ভোট দেন তাহলে আমাদের কোনো ভোটের অভাব হবে না, একটা কথা মনে রাখবেন হার-জিত চিরদিন থাকবে, অনেকে আমার নেতাকর্মীদের ভয় দেখায়, তাই আপনারা ভয় পাবেন না’। এরই মধ্যে উপজেলা চেয়ারম্যানের বক্তব্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর ওই বছরের ১০ ডিসেম্বর তাঁর ভাই আবু জাহের আনারস প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে পরাজিত হন নৌকার প্রার্থী জাহাঙ্গীর খাঁন চৌধুরী। আগামী ২৬ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলার এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ