জমি নিয়ে বিরোধে ধর্ষণ মামলার আসামি ১৪ বছরের শিশু (ভিডিও)
১৪ বছরের শিশু ধর্ষণের আসামি। গ্রেপ্তারের ভয়ে ঘরছাড়া সেই স্কুল ছাত্র এখন ঘুরছে আদালতের বারান্দায়। বিষয়টি সর্বোচ্চ আদলতের নজরে আনা হলে সায়েমকে দেয়া হয় ৬ সপ্তাহের আগাম জামিন। ভবিষ্যতে শিশুকে অভিযুক্ত করে মামলা না নিতে রাষ্ট্রপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন হাইকোর্ট। বয়স মাত্র ১৪। অষ্টম শ্রেণি পড়ুয়া সায়েম ধর্ষণ মামলার অভিযুক্ত হয়ে ঘুরছেন হাইকোর্টের বারান্দায়। গ্রেপ্তারের ভয়ে ঘর ছাড়া সে। হুমকিতে পড়েছে তার লেখাপড়াও। মামলার নথি ঘেটে দেখা যায়, ৫ বছরের এক শিশুকে ধষরণের অভিযোগ এনে কিশোর সায়েমের বিরুদ্ধে মামলা হয়েছে মাদারিপুর সদর থানায়। যেখানে সায়েমের প্রকৃত বয়স লুকিয়ে ১৪ বছরকে করা হয়েছে ১৮। সিয়ামের আইনজীবীর অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা। জানান, সায়েম পরিবারের বিরুদ্ধে আরও একটি মামালায় তাকে ৩ নম্বর আসামি করেছে বাদিপক্ষ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিষয়টি দেশের সর্বোচ্চ আদলতের নজরে আনা হলে সায়েমকে ৬ সপ্তাহের আগাম জামিন দেয়া হয়। আদালত এই মামলায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে সতর্ক করে দেন, ধর্ষণ মামলায় কোনো শিশুকে অভিযুক্ত করে মামলা না নেয়ার।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 