মৌলভীবাজারে তীব্র শৈত্য প্রবাহ
মৌলভীবাজারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। ভোরে তা আরও বেড়ে যায়। শেষ রাত থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত ঘন কুয়াশা থাকে। শীতের তীব্রতায় ছিন্নমূল ও দিনমজুররা পড়েছেন সীমাহীন কষ্টে। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে হাওরপাড়, বস্তি ও চা বাগান এলাকার শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে নভেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করে। এ অবস্থা চলতে থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীত রেকর্ড অনুযায়ী তাপমাত্রা আরও নিচে নামতে পারে। এদিকে, শীতজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি হাসপাতালের আউটডোরেও শীতজনিত কারণে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভিড় করছেন।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 