আফগানিস্তান ইস্যুতে একাট্টা কাতার-তুরস্ক
কাতার ও তুরস্ক আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একত্রে কাজ করবে বলে জানিয়েছে। সোমবার কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, কাতার ও তুরস্কের মধ্যে দুই দিনের বার্ষিক কাতার-তুরস্ক কৌশলগত সংলাপের প্রস্তুতির বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই সংলাপ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-সানি বলেন, তুরস্ক ও তালেবান কর্মকর্তাদের সাথে মিলে কাতার আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চালু রাখতে কাজ করবে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে মানবিক সাহায্য প্রদান ও অর্থনৈতিক কার্যক্রম চালু রাখতে আঙ্কারার সাথে মিলে দোহা কাজ করে যাবে। সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু আফগানিস্তানে ‘শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে সংলাপে যুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। এইক্ষেত্রে রাজনৈতিক ও মানবিক অবস্থানকে ‘ভাগ’ করে নেয়ার কথা বলেন তিনি। চাভুশওলু বলেন, আফগান জনগণের প্রচণ্ডভাবে মানবিক সহায়তা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাজনৈতিক উদ্দেশ্য দূরে রেখে আফগান জনগণকে মানবিক সহায়তা দেয়া। কাতার ও তুরস্কের সংবেদনশীলতা এই ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 