Sobujbangla.com | সুনামগঞ্জে তেরা মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

সুনামগঞ্জে তেরা মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন।

  |  ১৮:১১, ডিসেম্বর ০২, ২০২১

সুনামগঞ্জে তেরা মিয়া হত্যা মামলায় মধু মিয়া নামের একজনের যাবজ্জীবন ও নয় জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এই মামলায় ৩১ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহি উদ্দিন মুরাদ। আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ নভেম্বর সকালে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে বলারপীরপুর গ্রামের তেতইখালী খালে সেতু নির্মাণ নিয়ে বিরোধের জেরে আব্দুল হাই আজাদ মছকু মিয়া ও আরজু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বন্দুকের গুলিতে আরজু মিয়ার বড় ভাই তেরাব মিয়া মারা যান এবং উভয়পক্ষের ৩০ জন আহত হয়। তেরাব মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে ২৪ নভেম্বর ছাতক থানায় ৪৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা চলাকালীন আট আসামি মারা যায়। ১৩ আসামি পলাতক রয়েছে। ছাতক থানার তৎকালীন ওসি ২০০৪ সালের ২১ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা বলেন, রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ। আসামিপক্ষের আইনজীবী সালেহ আহমদ বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন আসামিপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ