Sobujbangla.com | স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা।

  |  ২০:০৫, ডিসেম্বর ০১, ২০২১

জন্ম নিবন্ধনের কাগজ দেয়ার কথা বলে ময়মনসিংহের ফুলপুরে স্কুল ছাত্রীকে (১৫) এক বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে পৌরসভার নির্বাচিত কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। এহসানুল হক উপজেলার চড়পাড়া গ্রামের আঃ হাই এর ছেলে।
অভিযোগে জানা যায়, বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরী করে। মা ওমান প্রবাসী। তাই ওই ছাত্রী ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে গ্রামাউস মডেল একাডেমীর ৮ম শ্রেণির ছাত্রী।
গত ২১ নভেম্বর সকালে ঐ ছাত্রী মামীকে নিয়ে নিজের জন্ম নিবন্ধনের ভুল ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সাথে দেখা করেন। তখন জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে এহসানুল হক ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বলে। সরল বিশ্বাসে ঐ ছাত্রী মোটরসাইকেলে উঠলে কাউন্সিলর তাকে গোদারিয়া গ্রামের জনৈক সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসানুল হক জন্ম নিবন্ধনের জন্য আসা ছাত্রীটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
তখন ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে এহসানুল হক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে পৌর কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১(১২)২১।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ