Sobujbangla.com | কক্সবাজারে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু, ঢাকায় নিরাপদে অবতরণ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কক্সবাজারে বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু, ঢাকায় নিরাপদে অবতরণ।

  |  ২০:০১, নভেম্বর ৩০, ২০২১

কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় গরুর সঙ্গে ধাক্কা লেগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অল্পের জন্য রক্ষা পেয়েছে। ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। বিমানের ধাক্কায় রানওয়েতেই গরু দুটির মৃত্যু হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিজি ৪৩৪) বোয়িং উড়োজাহাজটি সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কক্সবাজার রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিমানটির ডানপাশের পাখার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে। পাখায় ধাক্কা লেগে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। কক্সবাজার বিমানবন্দর থেকে জানানো হয়েছে, ওই বিমানটি নিরাপদেই ঢাকায় অবতরণ করেছে। তবে বিমানটিকে বাড়তি প্রায় ২০ মিনিট আকাশে বিমানবন্দরে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ শেষে সেটিকে নামার অনুমতি দেয়া হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিমানটিকে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। কক্সবাজার বিমানবন্দর থেকে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার পর মৃত গরু দুটি রানওয়ে থেকে সরিয়ে ফেলা হয়েছে। এগুলোর মালিক পাওয়া যায়নি। দুর্ঘটনার পরে নভোএয়ার এবং ইউএস বাংলার আরও দুটি ফ্লাইট কক্সবাজার ছেড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ