Sobujbangla.com | কমলগঞ্জে শুরু হলো ধান ও চাল সংগ্রহ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

কমলগঞ্জে শুরু হলো ধান ও চাল সংগ্রহ।

  |  ১৯:৪৩, নভেম্বর ৩০, ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার এ উপলক্ষে উপজেলার ভানুগাছ সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, পৌর মেয়র জুয়েল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দীপক মন্ডল প্রমুখ। চলতি মৌসুমে উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান ২৭ টাকা কেজি প্রতি ১১শ’ ৮৭ মেট্টিক টন ধান ও ৪০ টাকা কেজি প্রতি ১১৭ মেট্টিক টন সিদ্ধ চাল কেনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ