স্বেচ্ছাসেবক দলের সমাবেশে হাতাহাতি।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, সমাবেশে মির্জা ফখরুলের উপস্থিতিতে সংগঠনের কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাদের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরে আসলে সভার অন্য বক্তারা বক্তব্য দেন। এসময় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় বহিরাগতদের অনুপ্রবেশে এই হাতাহাতির ঘটনাটি ঘটে। এর আগে এদিন সকাল ৯টা থেকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 