Sobujbangla.com | তৃতীয় দফায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

তৃতীয় দফায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  |  ০৪:৪৬, নভেম্বর ২৮, ২০২১

২৮ নভেম্বর, সকাল ৮টায় শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট চলবে।  এ ধাপে প্রায় ১ হাজার ইউপিতে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ৩৩টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। আর বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে এরই মধ্যে ভোটারদের লাইন দেখা গেছে। নির্বিঘ্নে ভোট উৎসব সম্পন্ন করতে সব প্রস্তুতি রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনও রয়েছে সহিংসতার শঙ্কা।  প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এবারও ভোটের আগে বিভিন্ন স্থানে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় চাপা আতঙ্ক রয়েছে ভোটারদের মাঝে। যদিও সার্বিক নিরাপত্তায় পুলিশ-র‌্যাবের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবিও। এ দফার ভোটে তিনজন সাংসদকে শোকজ এবং ইসির পাঁচজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ইতোমধ্যে এ পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫৬৯ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১০০, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৩২ এবং সাধারণ সদস্য পদে ৩৩৭ জন বিনা ভোটে বিজয়ী হয়েছেন। এদের ছাড়া এ ধাপের ভোটে লড়ছেন ৫০ হাজার ১৪৬ জন। চেয়ারম্যান পদে ৪ হাজার ৪০৯, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ হাজার ১০৫ এবং সাধারণ সদস্য পদে ৩৪ হাজার ৬৩২ জন প্রার্থী রয়েছেন। এ দফায় ভোটেকেন্দ্র রয়েছে ১০ হাজার ১৫৯টি। ভোটার সংখ্যা ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭। ইতোমধ্যে দুই ধাপে ইউপি ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর এবং পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ