একশ’ মিলিয়ন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া।
দক্ষিণ কোরিয়া সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে হওয়া অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশকে একশ’ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ কোরিয়া তাদের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এই অর্থ প্রদান করবে। কোরিয়ান দূতাবাসের এক বিবৃতিতে আজ বলা হয়, দেশটি ইতোমধ্যে বাংলাদেশকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ২০২০ সালের ডিসেম্বরে বাজেট সহযোগিতা হিসেবে ইডিসিএফ তহবিল থেকে স্বল্প সুদে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। এতে আরও বলা হয়, এটা এই ধরনের রেয়াতি ঋণের দ্বিতীয় পদক্ষেপ। ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কোরিয়ার উন্নয়ন অর্থায়নের একটি কর্মসূচি। এই নতুন রেয়াতি ঋণের একশ’ মিলিয়ন মার্কিন ডলার করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে কাজে লাগানো হবে। কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই অর্থ চলতি বছরের মধ্যে ছাড় করা হবে বলে জানানো হয়েছে।

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে।
অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন।
ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী।
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে।
বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক।
বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। 