Sobujbangla.com | শীতলক্ষ্যা তীরে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

শীতলক্ষ্যা তীরে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান।

  |  ২০:২০, নভেম্বর ২২, ২০২১

নদীর তীর ধরে সারি-সারি ইটভাটা। পূর্বাচলের পাশে শীতলক্ষ্যা নদীর একটি বড় অংশ দখল করে গড়ে উঠেছে এসব অসংখ্য ইটভাটা। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার যে নৌপথ রয়েছে তার পাশেই শীতলক্ষ্যা নদীর এই অংশে এমন দখলরাজত্ব এক দশক ধরে। যদিও মাঝে কয়েকবার অভিযান চালিয়েছিলো বিআইডব্লিউটিএ। কিন্তু আবারও সেই একই অবস্থা। রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর দাউদপুর পুটিনা ইউনিয়ন ধরে উত্তরদিকে গেলে চোখে পড়ে এমন অর্ধশতাধিক ইটভাটা। বলা চলে, ইচ্ছে মতো গড়ে তুলেছেন দখলদাররা। অভিযানে কেউ নদীর অংশ ছাড়তে অঙ্গীকারনামা দিয়েছেন। কেউ আবার দিয়েছেন অর্থদণ্ড। জরিপ বলছে, প্রতিবছর নতুন করে এখানে দখল হচ্ছে, ১০ থেকে ১৫ ফুট জায়গা। তাই বিআইডব্লিউটিএ’র অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে, অর্ধশত অবৈধ স্থাপনা। যেহেতু এই ভরাটযজ্ঞ চলেছে ইট খোয়া দিয়ে, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এখন বুঝিয়ে দেয়া যাচ্ছে না নদীর জায়গা। তাই এখানে স্থায়ী সীমানা পিলার বসানোর বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা। অভিযানে দুই একরের বেশি জমি অবমুক্ত করে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেয়া হয় ১৫টি ইটভাটাসহ ৫০টি ছোট-বড় স্থাপনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ