Sobujbangla.com | দলীয় প্রতীকে নির্বাচনই সহিংসতার কারণ।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

দলীয় প্রতীকে নির্বাচনই সহিংসতার কারণ।

  |  ১৮:৪৪, নভেম্বর ১৯, ২০২১

দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করাকে সহিংসতার অন্যতম প্রধান কারণ মনে করছে কোনো কোনো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। তবে এই মত একেবারেই ভিত্তিহীন মনে করছে আওয়ামী লীগ। স্থানীয় সরকার গবেষকও একে সহিংসতার কারণ হিসেবে অস্বীকার করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষে চলছে তৃতীয় ধাপের প্রচার। ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এরই মধ্যে ভোট নিয়ে সহিংসতায় প্রাণ গেছে অন্তত ৪৭ জনের। হামলার শিকার বা আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইউনিয়ন পরিষদের মতো নির্বাচনে কম-বেশি সহিংসতা নতুন কিছু নয়, এমন মত দিলেও নির্বাচন ও স্থানীয় সরকার নিয়ে কাজ করা কোনো কোনো বেসরকারি সংস্থা সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদারের দাবি, এই নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার সহিংসতার অন্যতম প্রধান কারণ। তবে এই মতকে সরাসরি নাকচ করছেন এই নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান আওয়ামী লীগ। স্থানীয় সরকার ও নির্বাচন গবেষকও দলীয় প্রতীককে সহিসংতার কারণ মনে করছেন না স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ । তিনি আরো বলেন, পুরোপুরি সহিংসতামুক্ত নির্বাচন করা খুবই কঠিন। তবে চলমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের সদিচ্ছা ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গণতন্ত্রায়ণের বিকল্প নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ