Sobujbangla.com | পূজামণ্ডপের পাশ থেকে কোরআন মজিদসহ যুবক আটক।
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

পূজামণ্ডপের পাশ থেকে কোরআন মজিদসহ যুবক আটক।

  |  ১৮:১১, নভেম্বর ১৯, ২০২১

হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরিফসহ অজ্ঞাত এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই যুবককে এখন হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে।

স্থানীয়রা বলছেন, ওই যুবক নোয়াখালীর বলে জানিয়েছে সে।
প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের চারপাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান। স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে তার ব্যাগে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। বিষয়টি চৌধুরীবাজার ফাঁড়িকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।
খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী ও ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ওই যুবককে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
পরিদর্শক দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ